খবরের চোখ
সব সময়

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

0

- Advertisement -

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সভার পর কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান ৷

- Advertisement -

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে অনধিক ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷ সকল দলের মতামত আমলে নিয়ে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ৷

ইভিএম নিয়ে অনেক রাজনৈতিক দলের আপত্তি আছে ৷ তারা নির্বাচন কমিশনের সংলাপে গিয়ে সেটি জানিয়েছে ৷ তাদের আপত্তি উপেক্ষা করেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ইসি ৷

বর্তমানে ইসির ৭০ থেকে ৭৫টি আসনে ইভিএম ব্যবহার করার সক্ষমতা আছে ৷ যদি ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করতে হয় তাহলে নতুন করে মেশিন কেনার প্রয়োজন হতে পারে বলে জানান অশোক কুমার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.