খবরের চোখ
সব সময়

জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে বরখাস্ত কেন অবৈধ নয়- হাইকোর্ট

0

- Advertisement -

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ ৷ স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন ৷

- Advertisement -

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ৷ সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ খেলায়েত হোসেন ও মশিউর রহমান সবুজ ৷

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ৷ সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোঃ রাসেল চৌধুরী ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.