আশীর্বাদ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলেছেন এসময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ৷
তিনি এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ৷
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টার সময় তারপক্ষ থেকে এই অভিযোগপত্রটি দায়ের করা হয় ৷
মাহি তার অভিযোগে লেখেন, সম্প্রতি আশীর্বাদ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন ৷
যেসব মন্তব্যের মধ্যেই ইউটিউবসহ সোশাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে ৷ সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে তারা ৷
মাহি আরও লিখেন, প্রযোজক জেনিফার এসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত ৷ এতে আমার মানহানি হচ্ছে ৷ এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুন্ন করেছে ৷ আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এসব বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদ জানাচ্ছি ৷