খবরের চোখ
সব সময়

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দু’রকম সময়সূচিতে চলবে

0

- Advertisement -

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে দু’রকম সময়সূচিতে ৷ ব্যাংক সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চললেও আর্থিক প্রতিষ্ঠান চলবে সরকারি আদেশের আলোকে ৯টা থেকে ৪টা পর্যন্ত ৷ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক প্রতিষ্ঠানের জন্য ৭ কর্মঘন্টার নতুন সময়সূচির নির্দেশনা জারি করেছে ৷ সোমবার ব্যাংকের জন্য দেওয়া নির্দেশনায় আগের মতোই কর্মঘণ্টা ৮ রেখে সার্কুলার দেওয়া হয় ৷

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুইরকম অফিস সময়সূচি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন ৷

- Advertisement -

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকে আগের মতোই ৬ঘন্টা লেনদেন হবে ৷ তবে শুরু ও শেষের সময় এক ঘন্টা এগিয়ে বিকেল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছে ৷ লেনদেন পরবর্তী অফিস ছুটির সময় ৬টা থেকে এক ঘন্টা এগিয়ে ৫টা করা হয়েছে ৷

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকে আগের মতোই ৬ ঘণ্টা লেনদেন হবে। তবে শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগিয়ে বিকেল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হয়েছে। লেনদেন পরবর্তী অফিস ছুটির সময় ৬ টা থেকে এক ঘণ্টা এগিয়ে ৫টা করা হয়েছে। এর মানে কর্মঘণ্টায় কোনো পরিবর্তন আসেনি। শুধু এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.