বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২১ জনে ৷
দেশে ২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৷ এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন ৷
শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷
উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ২৭৮ জন করোনা রোগী ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন ৷