খবরের চোখ
সব সময়

দক্ষিণী অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

- Advertisement -

ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত মুখ দীপার লাশ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে ৷ চেন্নাইয়ের বাইকগামবাকামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ৷

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভিনেত্রী দীপা ওরফে পাওলিন জেসিকা আত্নহত্যা করেছেন ৷
ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়সী এ অভিনেত্রীর মৃতদেহ চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

- Advertisement -

ভারতীয় সংবাদপত্রের তথ্যমতে, চেন্নাইয়ের মালিকাই অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েকদিন ধরে একা বসবাস করে আসছিলেন দীপা ৷
দীর্ঘ সময় ফোন না তোলায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা ৷ তারা দীপার এক বান্ধবীকে বাসায় পাঠালে তিনিই দীপার ঝুলন্ত মরদেহ আবিষ্কার করেন ৷ পরে পুলিশ গিয়ে দীপার মরদেহ উদ্ধার করে ৷

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দীপার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে ৷ তাতে জানা যায়, প্রেমঘটিত সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি ৷ সেই হতাশা থেকে আত্নহত্যার পথ বেছে নেন ৷ পুলিশ এ ঘটনার তদন্ত করছে ৷

দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দীপা ৷ সম্প্রতি তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মূখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ অভিনেত্রী ৷ ছবি সংগৃহিত

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.