খবরের চোখ
সব সময়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের বাজার তদারকি বা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ৷

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশ দেন ৷ একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় ৷ প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন ৷ একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন ৷

- Advertisement -

পরিকল্পনামন্ত্রী জানান, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অভ্যন্তরীণ বাজারমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বাজার নিয়ন্ত্রণ নির্বাহী পদক্ষেপ ও নীতিগত পদক্ষেপের মাধ্যমে করা যায় ৷ আমরা ইতোমধ্যে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর (মূসক) উঠিয়ে দিয়েছি ৷

তিনি আরও বলেন, আমদানি শুল্ক কমানো হয়েছে ৷ ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টরা নিয়মিত কথা বলছেন ৷ একইসাথে প্রয়োজন হলে বাজার অভিযানও পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.