বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি জানিয়ে দিলেন, তার নামে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছে একটি পক্ষ ৷ শাকিব -পূজা গোপনে বিয়ে করেছেন বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত প্রকাশ করেন পূজা চেরি ৷ এ বিষয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও বললেন ৷
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে একটি পোস্টে শাকিবের নাম উল্লেখ না করলেও পূজা পরিস্কার জানিয়েছেন, যে বিষয়ে গুঞ্জন ছড়ানো হচ্ছে এসবের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই ৷ যেহেতু তিনি একজন শিল্পী, তাই যতটুকু আছে পুরোটাই প্রফেশনাল সম্পর্ক ৷
চেরি তার পোস্টে আরও লিখেছেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু- অভিনেত্রী হওয়ার ৷ সেই স্বপ্ন পূরণে আমি একটু এগিয়ে যাচ্ছি ৷ অল্প সময়ের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে, এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি ৷ চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে ৷