খবরের চোখ
সব সময়

দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে – শিক্ষামন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করা হবে ৷

দীপু মনি বলেন, বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ দিনের একটা ঐতিহ্য রয়েছে ৷ আমরা আমাদের স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়েও এর চর্চা শুরু করতে চাই ৷ যেখানে বিতর্ক চর্চা নেই সেখানে শুরু করতে চাই ৷ আর যেখানে আছে সেখানেও আরও ভালভাবে করতে চাই ৷

- Advertisement -

চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি একথা বলেন ৷

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তা, যুক্তিবাদী, প্রযুক্তি বান্ধব, নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ৷ বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায় ৷ সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায় ৷
জাতীয় পর্যায়ের এ বিতর্ক উৎসবে সারা দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার বিতর্কিত অংশ নিয়েছে ৷

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ আরও অনেকেই ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.