চিত্রনায়িকা পূজা চেরির সাথে প্রেম বিয়ে নিয়ে আলোচনা সমালোচনার পর এবার মুখ খুললেন চিত্রনায়ক শাকিব খান ৷
তার ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ৷ তাই এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি ৷
বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বলেন, এসব মিথ্যা নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে ৷ কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে ৷
নায়িকা পূজার ব্যাপারে শাকিব বলেন, এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে ৷ সে তার পেশাগত জায়গা থেকে আমার সাথে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সাথে আমার কোনো সম্পর্কই নেই ৷ তাহলে কেন এতো মিথ্যা বিষয় ছড়ানো হচ্ছে?
শাকিব আরও লিখেছেন, ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যা তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেয়ার জন্য দেশের আইনই যথেষ্ট ৷ ছবি সংগৃহিত