খবরের চোখ
সব সময়

৪৪ দিন পর সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

0

- Advertisement -

গত ২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ আদালতের অবকাশ শেষে ৪৪ দিন পর আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ৷

আজ সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয় ৷ অপর তিন বিচারপতি হলেন, বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি এম ইনায়েতুর রহিম ৷ সকাল সাড়ে ৯টার পর বিরতিতে যান আপিল বিভাগ ৷

- Advertisement -

এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ৷
সৌজন্য সাক্ষাত শেষে বেলা দেড়টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫টি বেঞ্চে শুনানি শুরু হয়েছে ৷

আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে আজ রোববারের কার্যতালিকায় শুনানির জন্য ১৬৫৮টি মামলা রয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.