রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷
রোববার (২৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে সোমবার (২৪ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মোঃ ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৫ হাজার ১৭৪ ইয়াবা, ৬৩.২ গ্রাম হেরোইন, ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৪ বোতল দেশিমদ, ৯ বোতল বিদেশিমদ ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ৷
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ৷