খবরের চোখ
সব সময়

মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

0

- Advertisement -

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ৷ শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৷

- Advertisement -

তিনি আরো জানান, ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে ৷

১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গোড়াপত্তন হয় ৷ ৫৩ বছর পার করা সংগঠনটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.