দেশের বাজারে সোনার দাম বেড়েছে ৷ সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৷ এতে করে প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে ৷
আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে আজ শনিবার জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস) ৷