খবরের চোখ
সব সময়

সেবা দিয়ে জনগণের হৃদয় জয় করতে হবে – প্রধানমন্ত্রী

0

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হবে ৷ জেলা পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন সরকার প্রধান ৷

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার এ নিয়ে চতুর্থবার ক্ষমতায় ৷ আমরা মানুষের কল্যাণে এবং মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি ৷ এদেশের মানুষকে একটা উন্নত জীবন দিতে চাই ৷ একটি লোকও দরিদ্র, গৃহহীন- ভূমিহীন থাকবে না ৷ একটি লোকও অশিক্ষায়, অন্ধকারে থাকবে না ৷

- Advertisement -

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জেলা পরিষদের ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ৷

সরকার প্রধান আরও বলেন, আপনারা চাইলে জনগণের সেবা দিয়ে মন জয় করতে পারেন ৷ আর যদি চান জনগণের সম্পদ লুট করে চিরদিনের জন্য বিদায় নিতে, তাও পারেন ৷

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির গঠনতন্ত্র নিজেরাই লঙ্ঘন করে সাজাপ্রাপ্ত আসামিকে চেয়ারম্যান করে রেখেছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.