বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য নেওয়া চলমান অফিসের সময়সূচি মঙ্গলবার (১৫ নভেম্বর) আজ থেকে পরিবর্তন হবে ৷
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৷
সোমবার (১৪ নভেম্বর) পর্যন্ত অফিস সময় ছিল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৷
এর আগে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে অফিসের সময়সূচিতে এ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে ৷ শীতকালীন সময়ের কারণে অফিসের সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে ৷ আদালতের বিষয়ে উচ্চ আদালত এবং ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ৷
উল্লেখ্য, গত ২৪ আগস্ট থেকে অফিসের সময়সূচি করা হয়েছিল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৷