সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে জেলায় আজ থেকে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে ৷
শুক্রবার ( ২ ডিসেম্বর) বিকেল তিনটায় জেলা সদরের কানাইখালী মাঠে এ বই মেলা উদ্বোধন করা হয় ৷ নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের ( নাটোর ও নওগাঁ) সংসদ সদস্য রত্না আহমেদ ৷
এই বইমেলা চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত ৷ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৷ মেলায় ঢাকার ২৬টি প্রকাশনীসহ মোট ৪০টি স্টল রয়েছে ৷ ছবি সংগৃহিত