আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে ৷ সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে ৷ এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
আওয়ামী লীগের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে এই সভা ডাকা হয়েছে ৷ সভায় জাতীয় কমিটির সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন ৷