খবরের চোখ
সব সময়

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক আসিফ

0

- Advertisement -

বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ কমিটিতে সভাপতি হিসেবে সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালিদ আসিফ ইনান দায়িত্ব পেয়েছেন ৷ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে ৷

আজ মঙ্গলবার রাতে গণভবন থেকে বের হয়ে সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৷

- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ৷

এছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের রাজীবুল ইসলাম সভাপতি ও সজল কুন্ড সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৷

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.