সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) -২০২২ জারি করেছে সরকার ৷
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ নির্দেশিকা জারি করে ৷
প্রায় দুই বছর বন্ধ থাকার পর নতুন নিয়মে অনলাইনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে বদলি শুরু হয় গত ২৭ জুলাই ৷ পাইলট প্রকল্প হিসেবে বদলি শুরু হলেও সারাদেশে বদলি শুরু হয় গত সেপ্টেম্বরে ৷
গত ১৪ ডিসেম্বর মোট ৩৭ হাজার ৫৭৪ জন সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয় ৷ সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষক নিয়োগের কারণে সংযুক্তিতে শিক্ষক বদলি স্থগিত করা হয় ৷
নতুন নির্দেশিকার আলোকে প্রাথমিক শিক্ষক – কর্মচারীদের অনলাইনে বদলি কার্যক্রম চালু হবে ৷