গাইবান্ধার গোবিন্দগঞ্জের ২২ নৌ কমান্ডোকে মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট বিভাগ ৷
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ এই রায় দেন ৷ এর আগে ২২ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৯মে হাইকোর্ট বিভাগ রুল জারি করেন, যা আজ নিষ্পত্তি করে রায় দেয়া হলো ৷
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু ৷ তিনি বলেন, রায়ে আদালত বলেছেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সাবকমিটির মাধ্যমে বাদ দেয়ার এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই ৷