বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় জামিন শুনানি শেষ হয়েছে ৷ এ বিষয়ে আদালত পরে আদেশ দেবেন ৷
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসীন ইফতেখারের আদালতে শুনানির দিন ধার্য ছিল ৷ এদিন বুশরার পক্ষে আইনজীবী এ কে এম হাবিবুর রহমান জামিন শুনানি করেন ৷
শুনানি শেষে বিচারক মামলাটি আদেশের জন্য রেখেছেন ৷
গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ৷
ছবি সংগৃহিত