খবরের চোখ
সব সময়

আইন ও চকবাজারের ব্যবসা কি একই: হাইকোর্ট

0

- Advertisement -

আইন ও চকবাজারের ব্যবসা একই কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট বিভাগ ৷

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হকসহ অপর ২ আইনজীবী আজহারুল ইসলাম ও ফেরদৌস আলমের বিরুদ্ধে আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি, বিচারককে আঙ্গুল দেখানো ও দুর্ব্যবহারের অভিযোগের ভিত্তিতে

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ প্রশ্ন করেন ৷

- Advertisement -

জবাবে নীলফামারী আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির আদালতকে বলেন, আইন ব্যবসা ও চকবাজার ব্যবসা এক নয় ৷

নীলফামারীর ৩ আইনজীবী হাইকোর্টের সমন আদেশ মেনে আজ বুধবার সকালে আদালতে হাজির হন এবং তাদের আচরণের জন্য আদালতের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেন ৷ ওই ঘটনায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের শুনানি চলছে ৷

আদালত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করে ওই দিন ৩ আইনজীবীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ৷

নীলফামারীর আইনজীবীদের পক্ষে ছিলেন মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা ও আব্দুর নূর দুলাল ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.