খবরের চোখ
সব সময়

অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ ৭ মার্চের শপথ

0

- Advertisement -

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতাবিরোধী অপশক্তি আস্ফালন করে ৷ আর তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতারা ৷ এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই ৭ মার্চের শপথ ৷
মঙ্গলবার (৭ মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি ৷

- Advertisement -

হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চি কার্যত: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন ৷ কিন্তু এমনভাবে ঘোষণা করেছিলেন, তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবেও আখ্যা দেওয়ার কোনো সুযোগ তিনি পাকিস্তানিদের দেননি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.