খবরের চোখ
সব সময়

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট

0

- Advertisement -

রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের নির্বাচন প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়েছে ৷
মঙ্গলবার (৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান ৷

নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে এই রিটে বিবাদী করা হয়েছে ৷

রিটের বিষয়ে আইনজীবী এম এ আজিজ খান বলেন, যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে এবং পরবর্তী সময়ে গেজেট প্রকাশ করা হয়েছে, তা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছে ৷

- Advertisement -

আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) রিটটি হাইকোর্ট বিভাগে শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি ৷

এর আগে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে গত ২৬ ফেব্রুয়ারি একটি লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান ৷ সেই নোটিশের ধারাবাহিকতায় মঙ্গলবার তিনি রিটটি দায়ের করেন ৷

অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রসিডেন্ট নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ এর ৭ ধারা অনুসারে তাকে বাংলাদেশের প্রসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয় ৷ আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের মেয়াদ শেষ হলে মো: সাহাবুদ্দিন তার স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.