রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৷
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৩২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল, ২৪ গ্রাম হেরোইন, ৭৩ কেজি ৮৯০ প্রাম গাঁজা, ৬টি গাঁজা গাছ ও ১৫ লিটার দেশি মদ জব্দ করা হয় ৷
তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ৷