গাজীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে ৷
বুধবার (১৫ মার্চ) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ৷
প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না ৷ ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছে ৷ এখন সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব ৷ ইতোমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়েছে ৷
তিনি আরও বলেন, নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব ও মর্যাদা দেয় সরকার ৷ ছবি পিআইডির