খবরের চোখ
সব সময়

বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক- প্রধানমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে অনেক মানুষকে হয়রানি হতে হয়েছে ৷
আমরা যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি, তাতে আর সেই হয়রানিটা মানুষকে পেতে হবে না ৷ দেশে থাকেন, প্রবাসে থাকেন, আপনার সম্পদ আপনারই থাকবে ৷ আপনার অধিকার যেভাবে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি ৷ আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক ৷

বুধবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
জাতীয় ভূমি সম্মেলন -২০২৩ ও ভূমি মন্ত্রণালয়ের ৭টি উদ্যোগ ও প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ৷

- Advertisement -

সরকার প্রধান বলেন, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবা দেওয়ার লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী আরো নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, সেটাই আশা করছি ৷

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের সেবক৷ জন্মলগ্ন থেকেই এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে ৷ জনগণের কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য ৷

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক,ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.