আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন কাউকে দাওয়াত করে, হাতে-পায়ে ধরে নির্বাচনে আনা সরকারের দায়িত্ব না ৷ কেউ আসুক না আসুক আগামী নির্বাচন যথা সময়েই হবে বলে জানান তিনি ৷
শনিবার (৮ এপ্রিল) জাতীয় সংসংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা অংশ নিয়ে তিনি এ কথা জানান ৷ এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন ৷
মন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য তারা ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল ৷ দুজন নির্বাচনী কর্মকর্তাসহ কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ৷ কিন্তু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সংসদের পথচলা অব্যাহত রয়েছে, গণতন্ত্রের পথচলা অব্যাহত হয়েছে ৷
তিনি আরও বলেন, আজকে গণতন্ত্রকে প্রতিহত করার জন্য, সংসদকে অবজ্ঞা করার জন্য এবং সংসদীয় গণতন্ত্র যাতে নিরবচ্ছিন্নভাবে চলতে না পারে সেজন্য নানা ষড়যন্ত্র চলছে ৷ বিএনপি রাজপথের বিরোধী দল আজকে নানা ষড়যন্ত্র করছে ৷ ছবি সংগৃহিত