২২তম রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের দায়িত্ব গ্রহণ
মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন ৷ আজ সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ গ্রহণের মধ্য দিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি ৷
রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশত বিশিষ্ট অতিথি যোগ দেন ৷ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ৷ শপথ গ্রহণের পরপরই কার্যভার গ্রহণ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয় ৷
মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হলেন ৷
গত ১৩ ফেব্রুয়ারি মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ৷ (ছবি সংগৃহিত)