খবরের চোখ
সব সময়

আমি খেলাপি নই, আপিল করবো- জাহাঙ্গীর আলম

রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন

0

- Advertisement -

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: মনোনয়ন বাতিল হওয়ায়
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেছেন, সব ঋণ পরিশোধ করা হয়েছে, আমি খেলাপি নই, আপিল করবো ৷

- Advertisement -

রোববার (৩০ এপ্রিল) জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয় ৷

তবে জাহাঙ্গীর আলমের মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম ৷
রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন ৷

মনোনয়নপত্র বাতিলের পর জাহাঙ্গীর আলম তার প্রতিক্রিয়ায় বলেন, বাছাই চলাকালে যে ব্যাংকের ঋণখেলাপির কথা বলা হচ্ছে, তার সব ঋণ আমার পরিশোধ করা আছে ৷ ওই ব্যাংকের প্রতিনিধিও জানিয়েছেন, আমার ঋণ হালনাগাদ করা আছে ৷ হয়তো কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ তথ্য পৌঁছায়নি ৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.