আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে একটি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে ৷
বুধবার (১৭ মে) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
বিজ্ঞপ্তিতে বলা হয় সাংগঠনিক টিমের প্রধান করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে ৷ এতে সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ৷
টিমের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু ৷