খবরের চোখ
সব সময়

আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত

0

- Advertisement -

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ ৷

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২২ মে) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন ৷

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ৷

- Advertisement -

স্থানীয় সরকার সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ ৷

এর আগে, গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করা হয় ৷ দরপত্রে ঈদুল আজহার দিনসহ ৫ দিন গরু হাটের কথা উল্লেখ করা হয় ৷

বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ন হাউজিং আফতাব নগরিস্থিত ব্লক বি হতে এইচ পর্যন্ত খালি জায়গাসহ উত্তর সিটি করপোরেশনের সাত স্থানে কোরবানির গরু বিক্রির জন্য বাজারের ইজারা আহবান করা হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.