খবরের চোখ
সব সময়

আমেরিকার ভিসা নীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে – জিএম কাদের

0

- Advertisement -

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমেরিকার ভিসা নীতি আমরা ইতিবাচক ভাবেই দেখছি
৷ কারণ, তারা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান ৷

আমেরিকার ভিসা নীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে ৷ মনে হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য আমেরিকা যথেষ্ট আন্তরিক ৷ আমেরিকার ভিসা নীতি কতটা বাস্তবায়ন হয় বা কার্যকর হয় তার উপর অনেক কিছু নির্ভর করে ৷

মঙ্গলবার (৩০ মে) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ৷

- Advertisement -

কাদের বলেন, সব রাজনৈতিক দল মনে করে সরকার নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করেছে ৷ সবাই বিশ্বাস করে, নিয়ন্ত্রণে রেখে সরকার নির্বাচন করছেন ৷ এতে অন্য কোনো দলের কিছু করার ক্ষমতা নেই ৷

তিনি আরও বলেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না ৷ আমরা বিভিন্ন ভাবে বিদেশীদের উপর নির্ভরশীল ৷ তাই বিদেশীদের প্রভাব বিস্তার করার সুযোগ আছে ৷

জাপা চেয়ারম্যান আরও বলেন, জবাবদিহিতামূলক সরকার হলে সবাই নিশ্চিত মনে কাজ করতে পারেন ৷ জবাবদিহিতা থাকলে একটা আইন, শৃঙ্খলা ও নীতি থাকে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.