খবরের চোখ
সব সময়

দুর্নীতির মামলায় আমানের ১৩ বছরের সাজা বহাল

0

- Advertisement -

দুর্নীতির মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট বিভাগ ৷

মঙ্গলবার (৩০ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ৷

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ ও এ কে এম আমিন উদ্দিন মানিক ৷

আমানের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহাবুব উদ্দিন খোকন ও নাজমুল হুদা ৷

- Advertisement -

এ রায় পাওয়ার দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্নসমর্পণ করতে হবে ৷

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক ৷ ওই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে ৩ বছরের কারাদন্ড দেওয়া হয় ৷

এই রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্ট বিভাগে আপিল করেন ৷ ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট বিভাগ আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন ৷

পরে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে হাইকোর্ট বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ ৷ একইসঙ্গে হাইকোর্ট বিভাগে পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয় ৷

আপিল বিভাগের এই রায় রিভিউ চেয়ে আবেদন করেন আমান ৷ পরে সে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ ৷ এরপর হাইকোর্ট বিভাগে এ আপিলের পুনঃ শুনানি শুরু হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.