একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামীকাল বুধবার থেকে ৷
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (৩১ মে) বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে ৷
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১)অনুযায়ী, তাকে প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩ তম অধিবেশন আহবান করেন ৷
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ১ জুন আগামী অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন ৷ আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে আশা করা হচ্ছে ৷