খবরের চোখ
সব সময়

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

0

- Advertisement -

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ডাকা ফুলকোর্ট সভা স্থগিত করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে সোমবার (১২ জুন) এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৷

- Advertisement -

সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের প্রশাসন ভবন নং- ৪ এর দ্বিতীয় তলায় অবস্থিত কনফারেন্স রুমে অনুষ্ঠিতব্য ফুলকোর্ট সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে ৷

এর আগে গত ৮ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডাকেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৷ ওইদিন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মিজানুর রহমান বলেছিলেন, ১২ জুন সোমবার বিকাল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের প্রশাসনিক ভবনে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.