খবরের চোখ
সব সময়

রোববার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

0

- Advertisement -

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ৷
রোববার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে ৷

- Advertisement -

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে এ কোর্টের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে ৷
উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম ৷ এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় ৷
গত ৮ জুন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ জুন বিকেল সাড়ে ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে ৷ পরে ওই ফুলকোর্ট সভা স্থগিত করা হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.