খবরের চোখ
সব সময়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

0

- Advertisement -

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷ মাদক বিক্রি ও সেবনের দায়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে ৷

শনিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে রোববার (২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ৷

- Advertisement -

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন গণমাধ্যমে জানান, আসামিদের কাছ থেকে ৩১ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১৬টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয় ৷

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.