তিনদিনের ব্যবধানে আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ৷ রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে ৷ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় ৷
এবার যশোর, বরগুনা, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, নেত্রকোনা, ভোলা, পটুয়াখালী, কুষ্টিয়া ও সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে ৷
গত ৬ জুন ১০ জেলার ডিসি রদবদল করা হয় ৷ তার আগে গত ১২ মার্চ ৮ জেলায় ডিসি পদে রদবদল করেছিল সরকার ৷