খবরের চোখ
সব সময়

পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা – বিএনপি মহাসচিব

0

- Advertisement -

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই কর্মসূচি শুধু পদযাত্রাই নয়, এটি বিজয় যাত্রা ৷

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন ৷

ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়, গতকাল ঢাকায় নির্বাচনের তামাশা দেখেছি ৷ আবারও পরিস্কার করে বলছি, অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোন নির্বাচন নয় ৷

- Advertisement -

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না ৷ তাই এখনই তাদের পদত্যাগ করতে হবে ৷

ফখরুল আরও বলেন, হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন ৷ তার সঙ্গে ভোট করতে গিয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় ৷ পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ৷

আজ থেকে আন্দোলন শুরু হয়েছে, এর মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.