রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷ অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
বৃহস্পতিবার (২০ জুলাই) ছয়টা থেকে শুক্রবার (২১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ৷
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, আসামিদের কাছ থেকে ১১ হাজার ৪৭২ ইয়াবা, ২৮ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ৪০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ৷
তাদেরকে বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে ৷