কক্সবাজারের টেকনাফে আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র্যাব ৷ শুক্রবার রাতে টেকনাফ শামলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷
গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মি (আরসার) সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল বলে জানিয়েছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ৷ তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্যদের ধরতে অভিযান এখনো চলমান ৷
বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু ছালাম চৌধুরী জানান, আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আটকে আমাদের অভিযান এখনও চলছে ৷