আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে ৷ যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে ৷
শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন ৷
এসময় আমেরিকার ভিসা নীতির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসা নীতি দেবে দাও ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে ৷
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধামকি দিয়ে গেছেন ৷
এই নোয়াখালী একসময় বিএনপির ঘাটি ছিল ৷ সেই নোয়াখালী এখন শেখ হাসিনার ঘাঁটি ৷