খবরের চোখ
সব সময়

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহবান রাষ্ট্রপতির

0

- Advertisement -

দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৷
রোববার (২৩ জুলাই) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (অনুসন্ধান) মোছা: আছিয়া খাতুনের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান ৷

রাষ্ট্রপ্রধান বলেন, দেশব্যাপী দুর্নীতি দমন করা দুদকের একার পক্ষে সম্ভব নয়, এজন্য দেশবাসীর সার্বিক সহযোগিতা একান্ত দরকার ৷

- Advertisement -

তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায় ৷ উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ৷

রাষ্ট্রপতি এসময় দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করার তাগিদ দেন ৷

এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ৷ (ছবি পিআইডির)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.