খবরের চোখ
সব সময়

রেলওয়ের জায়গা দখলকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

0

- Advertisement -

সারাদেশের মধ্যে যারা রেলওেয়ের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে, তাদের তালিকা তৈরি করে তা ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ ৷

মঙ্গলবার (২৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন ৷

- Advertisement -

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ ৷ তাকে সহায়তা করেন আইনজীবী রিপন বাড়ৈ ৷

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ ৷
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে সোমবার এ আবেদন করা হয় ৷

আইনজীবী মনজিল মোরসেদ জানান, বিভিন্ন জেলায় রেলওেয়ের কী পরিমাণ জমি অবৈধ দখলে আছে, তা রেলওয়ের সচিব ও মহাপরিচালককে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলেছেন আদালত, একইসাথে দখলকারীদের তালিকা তৈরি করে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.