আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি ৷ সমাবেশের অনুমতির জন্য এরইমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে দলটির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে ৷
কিন্তু পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপিকে কিছুই জানানো হয়নি ৷ এই অবস্থায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি ৷
বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
বিএনপির সূত্রগুলো বলছে, দলের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে ৷
কিন্তু পুলিশ এখনও কোনো সিদ্ধান্ত জানাননি ৷ তাই মহাসচিব সংবাদ সম্মেলন ডেকেছেন ৷ কারণ সমাবেশের প্রস্তুতি ও মঞ্চ তৈরির বিষয় আছে ৷