খবরের চোখ
সব সময়

গম কিনতে দরপত্র আহবান করেছে বাংলাদেশ

0

- Advertisement -

ইউরোপ থেকে আরো ৫০ হাজার মেট্রিক টন গম কিনতে চায় বাংলাদেশ ৷ এ লক্ষে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় দরপত্রও দিয়েছে ৷ ইউরোপীয় বিক্রেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ৷
দ্বিতীয় দফায় দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট ৷

- Advertisement -

এর আগে, বাংলাদেশ জুলাই মাসের মাঝামাঝি ৫০ হাজার টন গম কেনার জন্য দরপত্র আহ্বান করে ৷ সেই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ১ আগস্ট ৷
দরপত্রে দরদাতাদের ‘সিআইএফ লাইনার আউট’ অর্থাৎ দ্রব্যের মূল্য, ইনস্যুরেন্স এবং পরিবহন তথা শিপিং ব্যয় অন্তর্ভুক্ত করে দরপত্র জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে ৷
দরপত্রে আরও বলা হয়েছে, দরপত্র গৃহীত হওয়ার পর অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পর ৪০ দিনের মধ্যে শিপমেন্ট শুরু করতে হবে বলে শর্ত আরোপ করা হয় দরপত্রে ৷

দরপত্রে আরও একটি শর্ত আরোপ করা হয়েছে, ইসরায়েল বাদে বিশ্বের যেকোনো দেশ থেকে গম সংগ্রহ করা যাবে ৷(খবর সংগৃহীত)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.