চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ৷ এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ ভাগ ৷
গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ ৷ ওই বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ ৷
শুক্রবার (২৮ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ৷
এর আগে সকাল সাড়ে ১০ টায় এ ফল প্রকাশিত হয় ৷ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে এ ফল প্রকাশ করা হয় ৷
ইতোমধ্যে পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে ৷ এসময় শিক্ষামন্ত্রী দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সেখানে উপস্থিত ছিলেন ৷