প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবার (২ আগস্ট) রংপুর সফর করবেন ৷ রংপুর জিলা স্কুল মাঠে ১০ লাখ মানুষের বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ এখানে ২০১১ সালে শেষবারের মতো ভাষণ দেন ৷
সমাবেশে তিনি ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ আরো ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷ এছাড়া রংপুর বিভাগের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন ৷
আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে এবং দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি চলছে ৷